কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন। ছবি : কালবেলা
পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন। ছবি : কালবেলা

দেশের ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্নেন্স এবং প্রযুক্তিনির্ভর সেবার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির ১০০০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এই এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ উত্তোলনের পাশাপাশি জমা প্রদানসহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন, যা আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে এই এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ বর্তমান সময়ের একটি অপরিহার্য প্রয়োজন। পূবালী ব্যাংক পিএলসির এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার জন্য সহজ, দ্রুত ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে সহায়ক হবে এবং ডিজিটাল লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি সবসময় গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ১০০০তম এটিএম/সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, ভবিষ্যতেও পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা, পূবালী ব্যাংকের কার্ড অপারেশন বিভাগের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, শাহবাগ এভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১০

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১১

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১২

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৩

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৪

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৫

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৬

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৭

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৮

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৯

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০
X