কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ
নতুন রিসাইক্লিং উদ্যোগ

৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈশ্বিক শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের অত্যাধুনিক উৎপাদন কারখানায় ইন-হাউস প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্প চর্চাকে এগিয়ে নিতেই তাদের এই প্রয়াস। এ কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানিটি উৎপাদন কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য ৯০ শতাংশর বেশি এবং সামগ্রিক ক্ষতিকারক নয় এমন (নন-হ্যাজার্ডাস) বর্জ্য ২০ শতাংশ কমাতে সক্ষম হয়েছে, যা বছরে প্রায় ১ হাজার ২০০ টন বর্জ্য হ্রাসের সমতুল্য।

এই উদ্যোগের আওতায় রেফ্রিজারেটর উৎপাদনের সময় তৈরি হওয়া ‘হিপস’ বা এইচআইপিএস (হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন—যা রেফ্রিজারেটরের ক্রিস্পার ড্রয়ার এবং ভেতরের দরজার প্যানেলসহ বিভিন্ন উপাদানে ব্যবহৃত হয়) এবং ‘জিপিপিএস’ (জেনারেল পারপাস পলিস্টাইরিন—যা স্বচ্ছ অংশ এবং ভেতরের অন্যান্য অনুষঙ্গের প্রধান উপাদান) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ক্রাশ (চূর্ণ) করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। ইনজেকশন মোল্ডিং এবং হিপস এক্সট্রুশন প্রক্রিয়ায় এই রিসাইকেল করা উপাদান নতুন রেজিনের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং সার্কুলার উৎপাদন পদ্ধতির (একই উপাদান বারবার ব্যবহারের প্রক্রিয়া) দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।

এই উদ্যোগটি বেকোর দীর্ঘমেয়াদি টেকসই রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে টেকসই উৎপাদন, পরিচালন দক্ষতা এবং পরিবেশ সচেতন শিল্প উন্নয়নের প্রতি সিঙ্গার বাংলাদেশের একনিষ্ঠতারই প্রতিফলন।

দেশের অন্যতম উন্নত কনজিউমার ডিউরেবলস উৎপাদন কেন্দ্র হিসেবে, সিঙ্গার বাংলাদেশের এই কারখানাটি বাংলাদেশে স্থানীয় উৎপাদন সক্ষমতা, উদ্ভাবন এবং টেকসই শিল্প প্রবৃদ্ধি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যা কোম্পানির উৎপাদন ব্যবস্থা, রিটেল নেটওয়ার্ক এবং কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের ক্ষেত্রে চলমান আধুনিকায়নের এক অনন্য প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১২

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৩

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৪

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৫

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৬

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৭

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

২০
X