কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বাউবিতে চা-চক্র

‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

বিশ্ববিদ্যালয়ে আলাপ ও চা-চক্র অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ে আলাপ ও চা-চক্র অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের উদ্যোগে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মনিরা হোসেন স্মৃতি আলাপ ও চা-চক্রের এবারের আয়োজন ছিল ৬ষ্ঠ পর্ব। এবারের পর্বের মূল বিষয় ছিল ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি ও জটিল চ্যালেঞ্জ। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক ও কূটনৈতিক উদ্যোগ জরুরি।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে দেশের পরিবেশ, অর্থনীতি, শ্রমবাজার, সামাজিক স্থিতিশীলতা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কেবল কর্মমুখী শিক্ষা প্রদান নয়; বরং মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা, গবেষণা, সুকুমারবৃত্তি ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটানো। এ ধরনের সেমিনার, পাঠচক্র ও একাডেমিক আলোচনা সমাজে মানবিকতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম ও সাফল্য সম্পর্কে এখনও অনেকের সঠিক ধারণা নেই। বিশ্ববিদ্যালয়ের অর্জন ও বহুমাত্রিক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে। তিনি এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও একাডেমিক উৎকর্ষ সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. আলী করিম।

মূল বক্তা তার বক্তব্যে রোহিঙ্গা জনগোষ্ঠী দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত ও সংকটাপন্ন একটি নৃ-গোষ্ঠী, যাদের ইতিহাস, নৃ-তাত্ত্বিক পরিচয়, ভাষা, ধর্ম, সংস্কৃতি এবং রাজনৈতিক বাস্তবতা দীর্ঘদিন ধরে বিতর্ক ও গবেষণার বিষয় হয়ে রয়েছে। তাদের উৎপত্তি, পরিচয় ও নাগরিক অধিকার নিয়ে বিদ্যমান মতভেদের পাশাপাশি রাষ্ট্রহীনতা, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এ গবেষণায় রোহিঙ্গাদের নৃ-তাত্ত্বিক পরিচয়, ঐতিহাসিক পটভূমি, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সমসাময়িক সংকট বিশ্লেষণের মাধ্যমে বিষয়টির একটি সমন্বিত ও তথ্যভিত্তিক চিত্র উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এছাড়াও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক পটভূমি, বর্তমান পরিচয় সংকট এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপন করেন। তিনি রোহিঙ্গাদের মানবিক অধিকার রক্ষা এবং এই সংকট উত্তরণে শিক্ষাবিদ ও গবেষকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

এই আলাপ ও চা-চক্র অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশন এর অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। আলোচনা শেষে এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X