কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বাংলাদেশ শিক্ষা মেলায় এআইইউবি’র অংশগ্রহণ

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ শিক্ষা মেলা-২০২৩। ছবি : সংগৃহীত
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ শিক্ষা মেলা-২০২৩। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিক্ষা মেলা-২০২৩। এ মেলায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশসহ (এআইইউবি) বেশকিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

রোববার (৩ ডিসেম্বর) মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন ইয়াঙ্গুনের মেলিয়া হোটেলে এই মেলার উদ্বোধন করেন। এই সময় এআইইউবি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু মিয়া আকন্দ তুহিন এবং অতিরিক্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলমসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষাবিদ, মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের শিক্ষকবৃন্দ, দূতাবাস কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ‘সাধ্যের মধ্যে গুণগত মানের উচ্চশিক্ষা’বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেন, এই শিক্ষামেলা শুধু দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কেরই উন্নয়ন ঘটাতে সাহায্য করবে না, বরং তা দুদেশের মানুষের মাঝেও যোগাযোগ স্থাপন করবে। এই মেলা মিয়ানমারের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চ-শিক্ষার নতুন দ্বার উন্মোচিত করবে। বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, মিয়ানমারের উৎসুক শিক্ষার্থী-সুধীজনকে মেলায় সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। মিয়ানমারের বিপুলসংখ্যক উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, শিক্ষাবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মেলায় অংশগ্রহণ করেন এবং স্টল পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X