কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৪১ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির সংমিশ্রণ আমানত শাহ লুঙ্গি এখন তারুণ্যের ফ্যাশন

বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির সংমিশ্রণে আমানত শাহ লুঙ্গি। ছবি : কালবেলা
বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির সংমিশ্রণে আমানত শাহ লুঙ্গি। ছবি : কালবেলা

বাঙালি পুরুষের সবচেয়ে প্রচলিত ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে লুঙ্গি। তবে সম্প্রতি তরুণ সমাজে লুঙ্গি পরিধানে কিছুটা অনীহা লক্ষ্য করা গেছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ লুঙ্গিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লুঙ্গি ব্র্যান্ড মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের আমানত শাহ্ লুঙ্গি।

সেই উদ্ভাবনের অংশ হিসেবে মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের ঈদ কালেকশন-২০২৩ যুক্ত হয়েছিল আমানত শাহ লুঙ্গি ‘ওয়েস্টার্ন’। যা তরুণ প্রজন্মে খুবই জনপ্রিয়তা লাভ করে। সেই ধারাবাহিকতায় ঈদ কালেকশন ২০২৪-এ তারুণ্যের ফ্যাশনকে বিবেচনায় নিয়ে, আমানত শাহ লুঙ্গিতে বিশ্ব সভ্যতা ও সংস্কৃতি প্রতিচ্ছবি ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তুলা হয়েছে। এবারের আমানত শাহ লুঙ্গি ক্যারিবিয়ান নামে পরিচিত।

ট্রেডিশন ও আধুনিক ফ্যাশনের ফিউশন নতুন প্রজন্মের প্রিয় এই লুঙ্গির নয়নাভিরাম দৃশ্যপটে চিত্রিত হয়েছে বিচিত্র বিশ্ব হেরিটেজ, বাংলার ঐতিহ্য-ঘাটে বাধা নৌকা, গরুর গাড়ি, তুষার ঢাকা প্রকৃতি ও পাহাড়ের অনুপম গিরি-সৌন্দর্য। যা বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গিতে নিয়ে এসেছে নতুনত্বের ছোঁয়া এবং নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে তুলেছে দ্বিগুণ।

সবার হাতের নাগালে রাখতে মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স ১০০ শতাংশ সুতি কাপড়ের এই লুঙ্গিগুলোর মূল্য নির্ধারণ করেছে ৯১০টাকা মাত্র।

আমানত শাহ্ গ্রুপের পরিচালক রেজাউল করিম বলেন, ‘আমাদের স্বপ্ন হচ্ছে বিশ্ব মানচিত্রে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ‘লুঙ্গি’-কে ছড়িয়ে দেওয়া। আমি চাই দেশে ও দেশের বাইরে আমাদের নতুন প্রজন্মের কাছে লুঙ্গিকে একটি নতুন ফ্যাশন ট্রেন্ডে পরিণত করা।’ তিনি বলেন, এই ডিজিটাল প্রিন্ট লুঙ্গির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে লুঙ্গির ঐতিহ্য নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করাও তাদের একটি লক্ষ্য।

বর্তমানে গ্রাহকদের সুবিধার জন্য তারা অনলাইনেও লুঙ্গি অর্ডার করতে পারবে www.miah.shop এই ওয়েবসাইট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X