রাজস্থলী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:০২ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে দেশীয় তৈরি মদসহ আটক ২

উদ্ধার করা ১৫ লিটার দেশীয় চোলাই মদ। ছবি: কালবেলা
উদ্ধার করা ১৫ লিটার দেশীয় চোলাই মদ। ছবি: কালবেলা

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে বাঙালহালিয়া থেকে চট্টগ্রামে পাচারকালে দেশীয় তৈরি ১৫ লিটার চোলাই মদসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে।

সোমবার (২৪ জুলাই) বিকালে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন, চট্টগ্রাম আকবর শাহ থানা বাসিন্দা মনির হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাদ (২৩) ও চট্টগ্রাম পাহাড়তলী আমবাগান স্ক্রাব কলোনির বাসিন্দা সাইফুল ইসলামের কন্যা তিশা আক্তার (১৮)।

পুলিশ জানায়, রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঙালহালিয়া বাজারের যাত্রীছাউনি থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদের আটক করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাঙামাটি কোর্টে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X