সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ
আ.লীগ নেতাদের উপজেলা চেয়ারম্যান

‘রাস্তায় নামতে হবে এখন আর ভয় পেলে চলবে না’

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা
সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা

‘আজকে ঘরের ভেতরে বসে অনেকেই বড় বড় বক্তব্য দেয় এখন আর ঘরে বসে থাকলে চলবে না। রাস্তায় নামতে হবে এখন আর ভয় পেলে চলবে না। কোনোভাবেই যেন ষড়যন্ত্রকারীরা সরকারকে টলাতে না পারে সে লক্ষ্যে আমাদের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রোববার (০৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদসভায় আওয়ামী নেতাদের উদ্দেশ করে এসব কথা বলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।

এ সময় তিনি হাইব্রিড আওয়ামী নেতাদের উদ্দেশ করে আরও বলেন, ‘অনেকেই ঘরের ভেতর বসে বড় বড় বক্তব্য দেন। বক্তব্য দিতে ভালোই লাগে। এতে চেয়ারও গরম হয়, আগুনও গরম হয়, পাছাও গরম হয়, হগলই গরম হয়। আমি ওইদিকে যেতে চাই না। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে পরাশক্তিকে মোকাবিলা করতে হবে।’

সভা শেষে উপজেলা চেয়ারম্যান কালামের নেতৃত্বে মেঘনাঘাটে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল করা হয়।

এদিকে পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে মেঘনা শিল্পনগরী এলাকায় তার সমর্থিত নেতারা শান্তি মিছিল করেন। পরে তাদের স্থানীয় আওয়ামী কার্যালয়ে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আলোচনাসভা করা হয়। এ সময় তৃণমূল আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X