ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে রাত জেগে মন্দির পাহারায় বিএনপি-জামায়াত কর্মীরা

ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফেনীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে তাদের হাতে লাঠি ও টর্চলাইট নিয়ে কার্যক্রম চালাতে দেখা যায়। মুখে বাঁশি বাজিয়ে রাতভর পাহারা দেওয়া হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুথানে গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার বিদায়ের পর জেলা শহর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলায় দুর্বৃত্তরা। এতে করে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘দেশের পরবর্তী প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সভা করে স্থানীয় নেতাকর্মীদের দিয়ে হিন্দুসহ জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় কমিটি করে দিয়েছি। যেন কোনো দুষ্কৃতকারী জনগণের জানমালের ক্ষতি করতে না পারে।’

একইসঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় সবার কাছে প্রশাসনের সহায়তার জন্য মোবাইল নম্বর দিয়েছি। যাতে করে তারা যেকোনো পরিস্থিতিতে প্রশাসনের সহায়তা নিতে পারে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, ‘আমাদের সব জনশক্তিকে সংখ্যালুগুদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারায় রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন বলেন, ‘গত ক’দিন ধরে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদে থাকতে আশ্বস্ত করছেন। একইসঙ্গে তারা আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এতে করে হিন্দুদের মধ্যে ভীতি দূর করতে কাজ করছে। এ পর্যন্ত জেলার কোথাও হিন্দুদের কোনো বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, চলমান পরিস্থিতিতে ফেনীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এরইমধ্যে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই অনুযায়ী সবাই মিলে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

১০

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

১২

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

১৩

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

১৪

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

১৫

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

১৬

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

১৭

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

১৮

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

১৯

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

২০
X