বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেসহ হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে

বাঁ থেকে- মোহাম্মদ আলী, আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে আশীক আলী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- মোহাম্মদ আলী, আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে আশীক আলী। ছবি : সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে হাতিয়া থানা পুলিশ তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নথিপত্র উপস্থাপন করে। পরে আদালতে শুনানি হয় তাদের।

জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ এবং নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে যায়। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় তাদের রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ কালবেলাকে বলেন, সাবেক দুই সংসদ সদস্য ও তাদের ছেলেকে নৌবাহিনী আজ সকালে হাতিয়া থানায় সোপর্দ করে। এরপর তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের নথিপত্র উপস্থাপন করা হয়।

নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আটক দুই সাবেক সংসদ সদস্য ও তাদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি বলে জানান পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।

প্রসঙ্গত, গত শনিবার রাত আনুমানিক ৩টার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এক দল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাদের হেফাজতে নেন। এরপর সোমবার সকালে তাদের হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X