কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১১:১৫ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

প্রিসাইডিং অফিসার বললেন, ‘মেশিনে সমস্যা হলে আমি কী করব’

ইভিএমে বিভ্রাট। ছবি : আকরাম হোসেন
ইভিএমে বিভ্রাট। ছবি : আকরাম হোসেন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরকারি কলেজের ৭৩ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম মেশিন অকেজো হয়ে পাঁচ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

সোমবার (১২ জুন) সকাল পৌনে ১০টা থেকে ইভিএম অকেজো হয়ে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। এ সময় ভোটারদের ভোটকেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা গেছে।

এদিকে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন দিপু বলেন, আমার কী করার! মেশিনে সমস্যা হলে আমি কী করব? সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সরেজমিনে দেখা যায়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরকারি কলেজের ৭৩ নম্বর ভোটকেন্দ্রে প্রায় ১ ঘণ্টা ধরে ৫ নম্বর বুথটি বন্ধ রয়েছে। এই কেন্দ্রে মোট ৬টি বুথ রয়েছে। এর মধ্যে শুধু ১ ও ২ বুথে ভোট দিতে দেখা গেছে। বাকি বুথগুলো ফাঁকা। ভেতরে কেবল বিভিন্ন প্রার্থীর এজেন্ট ছাড়া আর কেউই নেই।

তবে এখানের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন দিপু বলেন, ‘আমার কী করার! মেশিনে সমস্যা হলে আমি কী করব? সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X