মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:৩২ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আপন ভাইকে গলা কেটে হত্যা

হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার নামে এক কৃষককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে আপন ছোট ভাই।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কবির হাওলাদার (৬০) পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝো ছেলে।

আরও পড়ুন : ধর্ষণের প্রতিশোধ নিতে যুবককে কুপিয়ে হত্যা

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানায়, কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মুহুরি এইচএম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে রীতিমতো উত্তেজনা চলছিল। সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায় উভয়পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এইচএম সবুর ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজনকে নিয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় কোর্টের মুহুরি। তিনি তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান ফোন ধরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব পাঁচ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১০

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১১

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১২

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৪

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৫

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৬

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৭

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৮

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৯

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

২০
X