কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:১৩ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের প্রতিশোধ নিতে যুবককে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধর্ষণের প্রতিশোধ নিতে অভিযুক্ত যুবককে নিজে হাতে কুপিয়ে খুনের অভিযোগে উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। সোমবার (১৭ জুলাই) এই ঘটনা প্রকাশ্যে আসে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, গত ১৬ জুন সকালে শাস্ত্রী পার্কে বেলা ফার্মের কাছে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে জামা ছিল না। যুবকের পেট এবং ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে ওই যুবকের পরিচয় জানতে পারে পুলিশ। নিহত ওই যুবকের নাম আবুজার (২০)। পরে ওই এলাকার প্রায় ২০টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তার পরই ওই তরুণী এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে অসুস্থতার কারণে ওই তরুণীর স্বামীর মৃত্যু হয়। আবুজার তরুণীর আত্মীয় হন। তার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর আবুজার তাকে অনেকবার ধর্ষণ করেছে। তারই প্রতিশোধ নিতে তরুণী আবুজারকে খুন করার ছক কষেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, আবুজারকে খুন করতে এক বান্ধবীর সাহায্য নেন ওই তরুণী। তারপর যমুনা নদীর জলোচ্ছ্বাস দেখতে যাওয়ার নাম করে আবুজারকে বেলা ফার্মের কাছে নিয়ে যান তারা। সেখানেই দুজনে মিলে আবুজারকে কুপিয়ে হত্যার পর দেহ বেলা ফার্মের পেছনের দেয়ালে ফেলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X