মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, সকালে দেখা গেল সর্বহারাদের পতাকা

মাদারীপুরের পুলিশ তদন্ত কেন্দ্র। ছবি : কালবেলা
মাদারীপুরের পুলিশ তদন্ত কেন্দ্র। ছবি : কালবেলা

মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ আগস্ট) ভোর হওয়ার আগে সদর উপজেলার আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়েন ওই দুই নৈশপ্রহরী। ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায় তারা। বাধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে গাছে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের থানায় যোগদান করানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X