মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাতপাখি এলাকায় মো. সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের বড় বোন মো. লাকি আক্তার জানান, সাইফুল ইসলাম (২৩) একজন বোরকা ব্যবসায়ী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের খেজুবাগ সাতপাখি রোডে তার বোরকার দোকান রয়েছে। রোববার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরেন।

তিনি অভিযোগ করে বলেন, সাতপাখি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কথা বলার জন্য সাইফুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে চিৎকার শুনে সাতপাখি সড়কে গিয়ে দেখা যায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

লাকি আক্তার বলেন, আমার ভাইয়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়েছে। তার দুটি চোখ তুলে ফেলেছে দুর্বৃত্তরা।

সাতপাখি এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এলাকা মাদকে ছেয়ে গেছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে জীবন নিয়ে বসবাস করা মুশকিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, এক যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলোতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১০

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১১

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১২

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৩

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৪

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৫

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৭

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৮

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৯

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

২০
X