চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দ্বিতীয় নারী ওসি রোজিনা

ওসি রোজিনা খাতুন। ছবি : সংগৃহীত
ওসি রোজিনা খাতুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে দ্বিতীয় নারী ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন রোজিনা খাতুন। নগরীর সদরঘাট থানায় ২০১৬ সালে প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মর্জিনা আক্তার। বিগত নয় বছর পর থানা এক নারী ওসি পেল। রোজিনা খাতুন পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানার ওসি হিসেবে রোজিনা খাতুনকে পদায়ন করা হয়েছে।

এর আগে বুধবার এক অফিস আদেশে জানানো হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালি, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী, বন্দর বিভাগের পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর, জনসংযোগ শাখার পরিদর্শক মো. জাহেদুল কবিরকে চকবাজার, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক রমিজ আহমদকে সদরঘাট, পরিদর্শক মোহাম্মদ সোলাইমানকে পাঁচলাইশ, মো. আফতাব উদ্দিনকে চান্দগাঁও এবং পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এ ছাড়া ১০ সেপ্টেম্বর সিএমপির পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাকলিয়া এবং বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন ও বাকলিয়া থানার ওসিকে বদলি করে কাউন্টার টেররিজমে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১০

ছেলের হাতে বাবা খুন

১১

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১২

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৫

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৬

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৮

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

২০
X