মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে ঠিকানা প্রতিবন্ধী নজরুল ইসলামের

বন্যায় ধসে গেছে প্রতিবন্ধী নজরুল ইসলামের ঘর। ছবি : কালবেলা
বন্যায় ধসে গেছে প্রতিবন্ধী নজরুল ইসলামের ঘর। ছবি : কালবেলা

ছোট একটা ঝুপড়িঘর, নেই চাল। বৃষ্টি আসলেই থাকতে হয় অন্যের বারান্দায়। মানুষের কাছে হাত পেতে ক্ষুধা হয়তো মেটানো যায় কিন্তু থাকার ব্যবস্থা হয় না। এভাবেই মানবেতর জীবনযাপন করছেন প্রতিবন্ধী নজরুল ইসলাম দম্পতি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন ভরনীখন্ড গ্রামর মেম্বার বাড়ির আবদুল হাইয়ের ছেলে মো. নজরুল ইসলাম (৪০)। বন্যায় সব কিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন তিনি ও তার স্ত্রী।

নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম জানান, মানুষের কাছে হাত পেতে তাদের দিন কাটে। তাতে খেয়েপড়ে কোনো রকমে বেঁচে থাকলেও একটি ঘর না থাকায় বসবাস করতে খুবই কষ্ট হয় তাদের।

তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে খুবই অসুস্থ। ওষুধ তো দূরের কথা, তিনবেলা ভাতও জোটে না আমাদের। এ ভয়াবহ বন্যায় আল্লাহ আমাদের কাছ থেকে বসবাসের একমাত্র সম্বল ঝুপড়ি ঘরটাও কেড়ে নিয়েছে।

স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য মো মাঈন উদ্দিন জানান, নজরুল ইসলাম একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। নজরুল ও তার ছেলে মুনতাসীর (২) দুজনেই প্রতিবন্ধী। তাদের শেষ সম্বল ছিল বসতঘর। বন্যার কবলে পড়ে মাটিতে মিশে গেছে সেই ঘরটিও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। আপনার মাধ্যমে জেনেছি। আমি সরেজমিনে তদন্ত করে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করতে চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X