কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ফয়জুল করীম

কুমিল্লা টাউন হল মাঠে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
কুমিল্লা টাউন হল মাঠে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমাদের সরকারের যে আইন চলে পার্বত্য অঞ্চলেও একই আইন চলবে। যারা পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসব ষড়যন্ত্র রুখতে না পারলে বর্তমান সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লার আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, ওলামা-মাশায়েখের প্রত্যাশা একটি সত্য, সুন্দর দেশ গড়ার পক্ষে। জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এজন্য বিগত দিনে আলেম সমাজকে চরম মূল্য দিতে হয়েছে। ফ্যাসিবাদী সরকার আলেমদের কণ্ঠরোধ করতে ব্যাপক শোষণ-নিপীড়ন চালিয়েছে।

তিনি বলেন, তারপরও আলেম সমাজ সর্বদা ন্যায় ও দেশের পক্ষে কথা বলেছে। তাই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আলেম সমাজের ওপর আর যেন দমন-পীড়ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন তথা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।

শায়খুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুশতাক ফয়েজী, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

১০

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

১১

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

১২

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১৩

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১৪

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১৫

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৬

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৭

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১৮

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১৯

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

২০
X