মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাসুল (সা.) হলেন আমাদের জীবনের সেরা মডেল : শিবির সভাপতি

সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছবি : কালবেলা
সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, রাসুল (সা.) হলেন আমাদের জীবনের সেরা মডেল। জীবনের যতটি দিক প্রয়োজন আমরা প্রত্যেকটি দিক আল্লাহর রাসুল (সা.)-এর কাছ থেকে গ্রহণ করতে পারি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবির নোয়াখালী শহর আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে সিরাত সম্মেলন ও নাতে রাসুল (সা.) সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

মঞ্জুরুল ইসলাম বলেন, আওয়ামী দুঃশাসনের আমানতদারিতার নমুনা ছিল হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেঞ্চুরি এবং সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের সংঘবদ্ধ ধর্ষণের ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কি নৈতিকতার পরিচয় দিয়েছে তারা? শিবিরের সভাপতি বলেন, প্রশাসন কেন কাজ করে না কারণ এতে ফ্যাসিস্টের দোসররা জড়িত। ছাত্রশিবির রাজপথে বীরের ন্যায় ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আর কোনো ফ্যাসিস্ট যদি তাদের রূপে ফিরে আসে ছাত্রশিবির তার জনশক্তি, তাওহীদি জনতা ও মানুষকে নিয়ে রাজপথে থেকে মোকাবিলা করবে।

নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সায়েদ সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবীবুর রহমান আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ফখরুদ্দিন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল হাসেম মোল্লা। নাতে রাসুল (সা.) উপলক্ষে নাত পরিবেশনা করেন হিল্লোল শিল্পীগোষ্ঠী৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X