সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নে ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বৃদ্ধ, নারী ও শিশুরা শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে দৈনিক কালবেলার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ও সুবর্ণচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার দিদারুল আলমের উদ্যোগে এবং সুবর্ণচর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আয়োজক খন্দকার দিদারুল আলম বলেন, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করব ইনশাআল্লাহ।

এ সময় সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী বলেন, শীতের তীব্রতায় নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েন। সমাজের সামর্থ্যবানদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X