নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু খালাস

খালাস পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
খালাস পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

নাটোরের আলোচিত রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র‌্যালি কর্মসূচিতে নেতাকর্মীরা যাওয়ার সময় নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী রাকিব ও রায়হান নামের দুজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, এই মামলায় বাদী পক্ষ আসামিদের শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বিএনপি নেতা আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার ১৪ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

খালাস পেয়ে আদালত চত্বরে বিএনপি নেতা দুলু বলেন, রাকিব ও রায়হান বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের কর্মী। আওয়ামী লীগের আমলে তাদের হত্যা করে ক্ষমতাসীনরা উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাইকে দিয়ে মামলা করায়। এই জোড়া খুনের মূল পরিকল্পনাকারী ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১১

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১২

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৩

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৪

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৫

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৮

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৯

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

২০
X