টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘তানজিমের নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

টাঙ্গাইলে গ্রামের বাড়িতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ছবি : কালবেলা
টাঙ্গাইলে গ্রামের বাড়িতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ছবি : কালবেলা

কক্সবাজারে চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলে গ্রামের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন এই দলের সদস্যরা নির্জনের মা-বাবা ও বোনের সঙ্গে কথা বলেন।

পরে সাংবাদিকদের উদ্দেশে ফজলে এলাহি আকবর বলেন, ‘তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা, সে মারা গেছে ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে। এটা একটা দুর্ঘটনার বিষয়।’

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাতজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা বিএনপির নেতারা সমবেদনা জানান। পরে নিহতের কবর জিয়ারত করে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।

ফজলে এলাহি আকবর আরও বলেন, ফুল ফুটতে না ফুটতেই শেষ হয়ে গেল। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে এই পরিস্থিতি একটাই আমাদের স্মরণ করিয়ে দেয়, যে আমাদের দেশে এখনো অরাজকতা বিস্তার করছে। গত ১৫ বছরের দুঃশাসনে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এ ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ধর্ম, বর্ণ সব ভেদাভেদ পেছনে ফেলে আমাদের একত্রভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের এ অন্তর্বতী যে সরকার দ্বিতীয় বিপ্লব ও স্বাধীনতা করে এসছে এটা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ কারণে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। যাতে আমরা চিরতরে বাংলাদেশে আর ফ্যাসিবাদী সরকার সৃষ্টি হতে না পারে।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক বলেন, আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ৭ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা চাই নির্জনের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক।

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, রাশেদ, সাঈদ খান ও মেজর সিদ্দিক, মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বিএনপির এই প্রতিনিধি দল সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের বাড়িতে তার মা বাবা ও বোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন ও কবরস্থানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১০

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১১

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১২

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৩

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৫

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৭

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৮

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৯

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

২০
X