দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কলেজে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত 

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবিস : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবিস : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার সময় দামুড়হুদা উপজেলার বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব দামুড়হুদা চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাকিবসহ তিন বন্ধু মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। কলেজে ঢোকার আগেই সড়কে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক চাপায় দেয়। এতে ঘটনাস্থলে কলেজছাত্র রাকিব মারা যান। গুরুতর আহত হয়েছেন দুজন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল ওসি হুমায়ুন কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X