সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতীয় গণমাধ্যমগুলো গুজব ছড়াচ্ছে’

সিলেটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
সিলেটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের গণমাধ্যমগুলো প্রতিনিয়তই মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁওয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, এই দেশ হিন্দু-মুসলিম সবার। সে কারণে ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, এটা মনে রাখতে হবে। ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে সত্যই আমাদের একমাত্র হাতিয়ার। এখানে যে ঘটনা ঘটেছে তা আমরা স্বীকার করব, তা নিরসনের চেষ্টা করব। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই যেন না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে।

তিনিবলেন, মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া এটা আমার বাংলাদেশে হতে পারে না। এরা আগেও তারা দীর্ঘদিন সম্প্রীতির সঙ্গে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট তাজনূভা জাবীন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাবেক সদস্য প্রীতম দাশ প্রমুখ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১০

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১১

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১২

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

১৩

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

১৪

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

১৫

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১৭

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৮

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

১৯

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

২০
X