শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২২ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

বিটিএস ‘আসক্তিতে’ ২ মাদ্রাসাছাত্রী নিখোঁজ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিটিএস ‘আসক্তিতে’নেত্রকোনা থেকে বাড়ি ছেড়েছেন মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রী। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মোবারকপুর গ্রামের রবিউল আওয়ালের মেয়ে মীম (১২) এবং একই উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে কামরুন্নাহার (১৩) হজরত ফাতেমা (রহ.) মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। তারা পরিবারের আজান্তে স্মার্ট ফোনের মাধ্যমে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে এবং সর্বশেষ শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তারা বের হয়ে যায়। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা রাত ১১টায় আটপাড়া থানাকে এ ব্যাপারে অবগত করেন। তবে নিউজ লেখা পর্যন্ত আটপাড়া থানায় এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

নিখোঁজ মীমের পিতা রবিউল জানান, আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল।

নিখোঁজ কামরুন্নাহারের পিতা আব্দুল খালেক জানান, তারা লুকিয়ে স্মার্ট ফোন ব্যবহার করে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে জানতাম না। বাড়ি থেকে চলে যাওয়ার পর দেখতে পাই যোগাযোগমাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ যুক্ত ছিল তারা।

এ ব্যাপারে আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নিখোঁজ পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। আমি তাদের লিখিত অভিযোগ করতে বলেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X