ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে প্রতিপক্ষের কিলঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে রাহাজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিংগা গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ উদ্দিন উপজেলার শিংগা গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বপন আলীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালেও বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারেন। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। এর কিছুক্ষণ পরই মারা যান তিনি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রহমান বলেন, সকালে বাজারে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে রাহাজ উদ্দিনকে উদ্ধার করে। তখন রাহাজ উদ্দিন বাড়িতে যাওয়ার পথে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ হোসেন বলেন, সকালে আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। আমার বাবাকে স্বপন হত্যা করেছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাহাজ উদ্দিনের মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বপন আলীর নামে নিহতের ছেলে পলাশ হোসেন হত্যা মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১০

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১২

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৩

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৪

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৭

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৮

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৯

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

২০
X