চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেত্রী লায়লা কারাগারে

আওয়ামী লীগ নেত্রী লায়লা বানুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেত্রী লায়লা বানুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আসামি লায়লা বানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

চিরিরবন্দর থানার ওসি আ. ওয়াদুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে শনিবার তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা মাত্র তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, রোববার ইমিগ্রেশন পুলিশ তাকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আজ সোমবার ঢাকা থেকে তাকে চিরিরবন্দর থানায় এনে আইনিপ্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১০

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১১

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১২

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৩

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৪

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৫

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৬

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৭

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৮

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৯

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

২০
X