কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত

বিভিন্ন অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন দলের শীর্ষ পর্যায়ের এক নেতা। এতে তিনি রাশেদ খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

বুধবার (১০ ডিসেম্বর) দলের সভাপতি নুরুল হক নুর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে এ প্রস্তাব দেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। বিষয়টি কালবেলাকে গণঅধিকার পরিষদের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

অনাস্থা প্রস্তাবে আব্দুজ জাহের বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছেন এবং দলের ভেতরে অন্য রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সংগঠনের ঐক্য বিনষ্ট করছে এবং গণঅধিকার পরিষদের মূল আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে।

এতে তিনি আরও লেখেন, এই প্রেক্ষাপটে আমি মনে করি যে, তার বর্তমান পদে বহাল থাকা সংগঠনের অখণ্ডতা, লক্ষ্য ও ভবিষ্যতের জন্য গুরুতর হুমকিস্বরূপ। অতএব, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমি এই মর্মে প্রস্তাব করছি যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের প্রতি অনাস্থা ঘোষণা করা হোক এবং তাঁর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, এমন একটি অনাস্থা প্রস্তাব দলের একজন উচ্চতর পরিষদ সদস্য দিয়েছেন, আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X