কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : কালবেলা

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, এ আসামিরা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। গত ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য ছিল। তবে ওইদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি বলেন, ‘এ তিন আসামি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। গত ৩ ডিসেম্বর ধার্য তারিখে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত আসামিদের উপস্থিতিতে আজকে শুনানির দিন ধার্য করেন। আজ আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধ আইনের একটি মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। মামলায় আসামির সংখ্যা ২০ জন। তাদের মধ্যে দুই আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন। ৬ আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওইদিন ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর দুপুর সোয়া ১২টার দিকে আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মেইন গেটে এলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্পে নিক্ষেপ করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়েও যায় তারা।

এ ঘটনায় রাতেই ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। এখন পর্যন্ত মামলাটিতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X