বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে : তৃপ্তি

বেনাপোল পোর্ট থানার নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন মফিকুল হাসান তৃপ্তি। ছবি : কালবেলা
বেনাপোল পোর্ট থানার নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন মফিকুল হাসান তৃপ্তি। ছবি : কালবেলা

যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে কর্মসংস্থানের সংকটে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এই সংকট দূর করতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়ে বেকারত্ব দূর করা হবে।

তিনি জানান, দক্ষতা উন্নয়নের জন্য দেশজুড়ে ‘স্কিল সেন্টার’ স্থাপন করা হবে। পাশাপাশি সব মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গ্রামপর্যায়ে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ৬ নম্বর রাজাপুর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুস সামাদ।

বক্তব্যে মফিকুল তৃপ্তি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করেছিলেন। তার হত্যার পর খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বারবার। অন্যদিকে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী শক্তি উল্লেখ করে তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ এবং পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X