বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

ট্যাংকার আটকের ঘটনায় বাড়ল তেলের দাম

ট্যাংকার আটকের ঘটনায় বাড়ল তেলের দাম

ভেনেজুয়েলা উপকূলে একটি বড় তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। ভেনেজুয়েলা সরকার ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। ট্যাংকার আটকের খবর প্রকাশের পরেই বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়ে যায়। বাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি আটক হওয়ার খবর বুধবার (১০ ডিসেম্বর) বাজারে প্রভাব ফেলে। এতে ব্রেন্ট ক্রুডের ফিউচার-দর ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২.২১ ডলারে পৌঁছায়। যদিও বৈশ্বিক দামে সামান্য বৃদ্ধি হলেও, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম এখনো বহু বছরের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে। এএএ’র তথ্য অনুযায়ী, দেশটিতে সাধারণ পেট্রলের গড় দাম চার বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৩ ডলারের নিচে নেমেছে।

ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার নিকোলাস মাদুরোকে স্বৈরশাসক বলে সমালোচনা করেছেন। মাদুরোকে সরে যেতে চাপ দিচ্ছেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেন, আমরা সে দিকেই এগোচ্ছি।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, মেরিন, ড্রোনসহ বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে—যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় উপস্থিতি। একই সঙ্গে মাদকবাহী সন্দেহে বেশ কিছু নৌযানে বিমান হামলাও চালানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব হামলা মাদক চোরাচালান রোধ করতে প্রয়োজন।

ট্রাম্প আরও অভিযোগ করেছেন, মাদুরো একটি মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দেন, যদিও মাদুরো তা অস্বীকার করেছেন। ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলায় সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র “স্থল অভিযান” নিয়েও ভাবছে—যা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।

এর আগে আগস্টে মাদুরোর অবস্থান জানাতে সক্ষম যে কোনো তথ্যদাতাকে ৫ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X