মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি মেলেনি

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়। ছবি : কালবেলা
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়। ছবি : কালবেলা

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়নি। যদিও একই সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ থেকে এ অনুমতি দেওয়া হয়।

এর আগে ইউজিসি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে। সে অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয় বিভাগ খোলার প্রস্তাব দেয়।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাবরেটরি, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শনের পরই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়।

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত ই জাহান জানান, এ বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় পড়ানোর পরিকল্পনা ছিল যেগুলোর চাহিদা রয়েছে এবং যা শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াবে। তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয় চালু করার প্রস্তাব দিয়েছিলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপাচার্য বলেন, ‘এ বছর না হলেও পরের বছর অনুমোদন পাওয়া যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X