রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৩১ ঘণ্টা ধরে শিশু সাজিদের অপেক্ষায় মা

শিশু সাজিদের উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস। ইনসেটে সাজিদের মা। ছবি : কালবেলা
শিশু সাজিদের উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস। ইনসেটে সাজিদের মা। ছবি : কালবেলা

তীব্র শীত। কুয়াশায় ঢেকে থাকা রাত। আর সেই রাতেই রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়ায় এলাকায় শিশু সাজিদকে এক নজর দেখতে রাতভর মা রুনা বেগমের দীর্ঘ অপেক্ষা। বুধবার দুপুর পেরিয়ে বিকেল। তারপর সন্ধ্যা। পরে রাত পেরিয়ে ভোর।

আবার ভোর পেরিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টা অপেক্ষা করেও ছোট্ট সাজিদকে কাছে পাননি মা।

দীর্ঘ এ সময়ে মা রুনা বেগমের আহাজারিতে কোয়েল হাট মধ্যপাড়ার আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠেছে। বুকফাটা আর্তনাদে শুধু বলছিলেন, আমার ছেলের মঙ্গলবার রাত থেকেই প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল। কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। এতটুকু বলেই কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে— চোখে একমাত্র প্রশ্ন, ‘আমার ছেলেটাকে কি আমি আবার জড়িয়ে ধরতে পারব?’

ছোট্ট সাজিদের অপেক্ষায় উৎসুক জনতার ভিড় : মাত্র আট সেন্টিমিটার ব্যাসার্ধের চিকন গর্ত দিয়ে শিশু সাজিদ যে কত গভীরে গিয়ে রয়েছে আর কখন সে উদ্ধার হবে এমন আশা-নিরাশার দোলাচলে বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সারাদিন ছিল উৎসুক জনতার ভিড়। শিশু সাজিদকে উদ্ধারে তিনটি এক্সকেভেটর পরিত্যক্ত ডিপ টিউবওয়েলটির পশ্চিম পাশেই রাতভর মাটি খননের কাজ করতে থাকে।

এরপর সারাদিন টান টান উত্তেজনায় অধীর আগ্রহে ছোট্ট শিশুটির জন্য অপেক্ষা করছিল হাজারো মানুষ। ছোট্ট শিশুটিকে কখন, কীভাবে উদ্ধার করা হবে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল তানোরের পাচোন্দর ইউনিয়নের শত শত উৎসুক জনতা। ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর তারা নির্ঘুম কাটিয়েছেন।

পাশের গ্রাম থেকে উদ্ধার তৎপরতা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, শিশু সাজিদ গর্তে পড়ে থাকবে আর আমরা বাড়িতে ঘুমাবো, এটা হতেই পারে না। এজন্য ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার সঙ্গে রাতভর আমরাও শিশুটির জন্য জেগে ছিলাম। যাতে ছোট্ট সাজিদ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

তিনি বলেন, যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল সেটি পাশের গ্রামের ওছির আলী নামে এক ব্যক্তি অনুমোদন ছাড়াই নিজ উদ্যোগে খনন করেছিলেন। পরে সেটিতে পানি না ওঠায় পরিত্যক্ত হয়। তবে সেই গর্ত তিনি পূরণ করেননি। আমরা এমন লোকদের বিচার দাবি করছি।

এদিকে দীর্ঘ ৩১ ঘণ্টায় অন্তত শিশু সাজিদকে উদ্ধারে ৬০ ফুট গভীর পরিখা খনন করা হলেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শুধু তাই নয়; অবহেলার কারণেই পরিত্যক্ত এই অবৈধ গভীর নলকূপের গর্ত ঠিকমতো ভরাট না করা ব্যক্তির ওপরও ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

তারা বলছেন, অনুমোদনহীন ব্যক্তি মালিকানার এসব নলকূপ যত্রতত্র স্থাপন করার কারণেই আজ শিশু সাজিদকে এভাবে হয়তো চলে যেতে হচ্ছে। আর মায়ের চোখের সামনে নিজের নাড়িছেঁড়া ধন নিমিষেই এভাবে পাতালে চলে যাওয়ার বিষয়টিও শিশু সাজিদের মা রুনা বেগমসহ এলাকাবাসী কেউই যেন মেনে নিতে পারছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X