কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে বাড়িতে নিয়ে পালাল রিপন

বিয়ের দাবিতে অনশনরত তরুণী। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে অনশনরত তরুণী। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক রিপন আকন্দ। এসময় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে প্রেমিকা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে দেখা যায়, অনশনরত অবস্থায় রয়েছে ওই তরুণী। এর আগে গতকাল রোববার রাত থেকে সে এ অনশন শুরু করে।

পলাতক প্রেমিকের রিপন আকন্দ সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজে অনার্সে পড়েন। তিনি হাসেম আকন্দের ছেলে।

ভুক্তভোগী তরুণী কালবেলাকে জানান, দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। রিপন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন এবং শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু গত রাতে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে পালিয়ে যান তিনি।

তরুণী বলেন, এখন আমাকে বিয়ে না করলে, এখান থেকে আমার লাশ যাবে।

অনেকবার চেষ্টা করেও অভিযুক্ত রিপন আকন্দের মোবাইল ফোনের সংযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে রিপনের মা বলেন, আমি অসুস্থ মানুষ। আমার ছেলে যদি মেনে নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি ছেলের বউ হিসেবে মেনে নেব।

বিষয়টি নিয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদুল হক (হ্যাপি) জানান, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করব। সমাধান না হলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান কালবেলাকে বলেন, বিষয়টি শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১০

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১১

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১২

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৩

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৪

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৫

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৭

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৮

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৯

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

২০
X