তাড়াশ (‌সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

খেজুরের রস ও শিয়াল। ছবি : কোলাজ
খেজুরের রস ও শিয়াল। ছবি : কোলাজ

সিরাজগঞ্জের তাড়াশে খেজুরের রস খেতে গিয়ে শিয়ালের কামড়ে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে তাড়াশ পৌরসদরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভাদাস মহল্লার মোক্তার হোসেন (৪৫), সিরাজগঞ্জ থেকে খেজুরের রস খেতে আসা মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)।

এদিকে তাড়াশ উপজেলায় গত দেড় মাসে প্রায় ১৪ জনকে শিয়াল কামড়ে দিলেও স্থানীয় হাসপাতাল, পৌরসভায় প্রয়োজনীয় প্রতিষেধক মিলছে না। এতে শিয়াল বা কুকুরের কামড়ের শিকার দরিদ্র ব্যক্তিরা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জানান, বর্তমানে বিনামূল্যের প্রতিষেধক সরবরাহ বন্ধ আছে। তারপরও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X