শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভোলায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল

ভোলায় ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ম্যুরাল। ছবি : কালবেলা
ভোলায় ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ম্যুরাল। ছবি : কালবেলা

ভোলায় ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবের ম্যুরাল। ভোলা পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা অফিসে থাকা ম্যুরালগুলো এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এ ম্যুরাল ভাঙা শুরু করে ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার সময় কয়কশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেকু এনে প্রথমে ভোলা পৌরসভার ম্যুরালটি ভেঙে দিয়ে একে একে জেলা পরিষদ, জেলা প্রশাসক ভবনের সামনে থাকা ম্যুরাল ভেঙে দিয়ে পরে রাত ১০টার দিকে বাংলা স্কুলসংলগ্ন থাকা জেলা আওয়ামী লীগের অফিসটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় উৎসুক হাজারো জনতা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য উপভোগ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর পূর্বে বুধবার গভীর রাতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ভোলা সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের বাসভবন প্রিয় কুটির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভাঙচুর ও আগুন দেওয়াসহ সব প্রতিহিংসার বিরোধী। আমরা চাই, এক সঙ্গে সবাই মিলে দেশ গড়তে।

ভোলার বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফোন কলে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১০

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১১

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১২

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৩

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৪

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৫

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৬

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৭

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৮

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৯

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

২০
X