সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশ হবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত : জিলানী

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন এসএম জিলানী। ছবি : কালবেলা
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন এসএম জিলানী। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী দলের সব নেতাকর্মী কাজ করে যাচ্ছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসএম জিলানী বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের পছন্দমতো ব্যক্তিকে ভোট দিতে পারেনি। দেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। তাদের বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছিল। মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারত না। আমরা এ দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের ভোট ও কথা বলার অধিকার ফিরিয়ে এনেছি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, ১৭ বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন-গুম হয়েছেন। সে আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। এ দেশে বিএনপির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথের সব গণআন্দোলনে দায়িত্ব পালন করবেন। দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জনসাধারণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেলের যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, সালমা সুলতানা সোমা, যুগ্ম সম্পাদক নিয়াজ মাকসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ জুয়েল, শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সমাজসেবা সম্পাদক মামুন হাসেমী দিপু, সহ-অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান রিয়াজ, সদস্য আমান উল্লাহ আমান, ফৌজিয়া সাফদার সোহেলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X