কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশের ঘোষণা খতমে নবুওয়াতের

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সভায় কথা বলছেন নেতারা। ছবি : কালবেলা
মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সভায় কথা বলছেন নেতারা। ছবি : কালবেলা

মহাসমাবেশের ঘোষণা দিয়েছে খতমে নবুওয়াত। সংরক্ষণ কমিটির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর সংগঠনটি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে।

সোমবার (৩০ জুন) রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) মহাসমাবেশকে সফল করার জন্য দেশব্যাপী তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম, ছাত্র-তরুণ, ঈমানদার জনগণকে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে এবং মুফতি ইমাদ উদ্দীন ও মুফতি আবুল কাসেম আশরাফীর পরিচালনায় বাস্তবায়ন কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা আব্দুল কাদের, মুফতি সাঈদ নুর, মুফতি সালাউদ্দীন (দিলু রোড), লেহাজ উদ্দীন ভূঁইয়া, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি উবায়দুল্লাহ কাসেমী, মিজানুর রহমান কাসেমী, আব্দুল লতিফ ফারুকী, দ্বীন মুহাম্মদ (পীর সাহেব জায়গীর), মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আলী আকবর কাসেমী, শামসুল আরেফিন সাদী খান, মাওলানা মামুনুর রশিদ, হোসাইন আহমদ ইসহাকী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি শফিক সাদী, মাস‌উদুর রহমান আইয়ুবী, মাওলানা নাজমুল হাসান বিন নুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি হায়াত মাহমুদ জাকির, খালিদ সাইফুল্লাহ নোমানী ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

মধুপুরের পীর আবদুল হামিদ বলেন, কাদিয়ানীরা অমুসলিম। কারণ তারা হযরত মুহাম্মদ (সা.)-এর পরেও নবী আসার বিশ্বাস করে, যা স্পষ্ট কুফরি আকীদা। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে। তারা কুরআন-হাদিসের বিরুদ্ধে নিজস্ব বিকৃত ব্যাখ্যা ও ধর্মমতে বিশ্বাস করে। তারা মুসলমানদের ‘কাফের’ বলে আখ্যা দেয়।

নেতারা বলেন, ১৯৭৪ সালে পাকিস্তানের পার্লামেন্ট এবং বহু মুসলিম দেশের আইন অনুযায়ী কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত। বাংলাদেশেও কাদিয়ানীদের এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। ইসলাম ও মুসলমানদের নাম ব্যবহার করে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ, কাদিয়ানী প্রোপাগান্ডা রুখতে গণসচেতনতা গড়ে তুলতে সরকারসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X