মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই: শফিকুর রহমান

কুমিল্লার মনোহরগঞ্জে আয়োজিত পথসভায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
কুমিল্লার মনোহরগঞ্জে আয়োজিত পথসভায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, যেখানে দুঃশাসন সেখানেই আমাদের যুদ্ধ। আমাদের নেতারা দুর্নীতির সঙ্গে আপস করেনি আর দুঃশাসনের কাছে মাথানত করেনি। তারা ফাঁসির রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। তাদের প্রতিহিংসা এবং খায়েশ মেটানোর জন্য হত্যা করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় লক্ষ্মীপুর যাওয়ার পথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সমস্ত ফ্যাসিবাদ, দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে আমরা মুক্ত হব। এর জন্য একটা ভালো, একটা উত্তম, একটা পরিপূর্ণ আদর্শ লাগবে। সেই আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে মানবতার জন্য। ইসলামের কাছে সবার শান্তি।

তিনি আরও বলেন, আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই। পথসভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, গত ১৫ বছর জাতির ওপর যা হয়েছে এখন অথবা আগামীতে তা হোক আপনারা কি এটা চান। সমবেত কণ্ঠে সবাই না বলে সাড়া দেন।

জামায়াত আমির বলেন, বর্তমান অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে। এর আগে তিনি কুমিল্লার বাগমার, লাকসামসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দীকি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাও. নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী, আবদুল্লা আল নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ উল্ল্যা, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল গোফরান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুহা. মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাও. আবদুর রহিম, বিপুলাসার ইউনিয়ন জামায়াতে আমির মো. জাকারিয়া, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. মাকসুদ, ঝলম দক্ষিণ জামায়াতের আমির সাইফুল সালেহীন, খিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১১

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

১২

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১৩

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১৪

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১৫

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৬

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৭

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৯

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২০
X