বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল আটোরিকশা যাত্রীর, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

জামালপুরে সড়ক দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা
জামালপুরে সড়ক দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা

জামালপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন। এ ঘটনার পর বাসটি আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রোববার (২ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো এক নারী ও শিশুকে আঘাত করে। অটোতে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি কার হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক কালবেলাকে বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিয়াজ আলীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বিস্তারিত পরে বলতে পারব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X