বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শেফালীর মৃত্যুর পেছনে নতুন সূত্র, চমকে গেল পুলিশ

শেফালী জারিওয়ালা। ছবি : সংগৃহীত
শেফালী জারিওয়ালা। ছবি : সংগৃহীত

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালার রহস্যমৃত্যু ঘিরে ধীরে ধীরে খুলছে পর্দা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এবার নতুন তথ্য সামনে আনল পুলিশ। জানা গেছে, মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত জটিলতা—যা তাকে ঠেলে দিয়েছিল হৃদরোগের মারাত্মক ঝুঁকিতে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, মৃত্যুর দিন উপোস ছিলেন শেফালী। কারণ, সেদিন তার বাড়িতে চলছিল সত্যনারায়ণ পূজা। উপোসের মাঝে বিকেলে হালকা খাবার খেয়েছিলেন—এমনই দাবি করেছেন তার বাড়ির রাঁধুনী। অতিথিদের আনাগোনার মধ্যে শারীরিক অবসাদ যেন পিছু ছাড়েনি অভিনেত্রীর।

রাত ১০টা পেরোতেই ঘটে বিপর্যয়। আচমকাই অজ্ঞান হয়ে পড়েন শেফালী। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি—ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুর তদন্তে নামে ফরেনসিক দল ও স্থানীয় থানার পুলিশ। শেফালীর স্বামী, বাবা-মা, আত্মীয়সহ মোট ১০ জনের জবানবন্দি নেওয়া হয়। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

তদন্তে উঠে আসে, বয়স ধরে রাখতে দীর্ঘদিন ধরে হরমোন ইনজেকশন ও নানা ওষুধ নিচ্ছিলেন শেফালী। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াই নাকি মারাত্মক প্রভাব ফেলেছিল তার শরীরে। পুলিশের ধারণা, ওষুধের কারণেই আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তার স্বাস্থ্য।

তবে এখনো রহস্যে ঘেরা এই মৃত্যু। তদন্তে চূড়ান্ত মোড় আসতে পারে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই। দুএক দিনের মধ্যেই সেই রিপোর্ট আসার কথা।

এই মৃত্যু শুধুই দুর্ঘটনা, না কি এর পেছনে আছে আরও অজানা অধ্যায়? অপেক্ষা এখন চূড়ান্ত সত্যের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X