ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সঙ্গে কোনো আপস নাই : চন্দন

বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। ছবি : সংগৃহীত
বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। ছবি : সংগৃহীত

বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সঙ্গে কোনো আপস নাই। ১৯৭১ সালের ২৬ মার্চ সমগ্র জাতিকে বন্দুকের মুখে ফেলে তৎকালীন আওয়ামী লীগের নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল। ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ও পরিবারের জীবনের তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দেন।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে ক্ষেতলাল পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

চন্দন বলেন, ইদানীং অনেক রাজনৈতিক দল ’৭১-এর নিজেদের অপকর্ম ঢাকতে স্বাধীনতার যুদ্ধকে আড়াল করতে চায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে কোনো আপস নাই।

তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপিই একমাত্র দল যে জনগণের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামীতে অচিরেই মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে ঘরে ফিরবে বিএনপি।

ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ প্রমুখ।

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X