জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তরমুজবাহী ট্রাক উঠে গেল রেল ক্রসিংয়ে, অতঃপর...

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা

জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল এক ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর সদরের মহেশপুর কালিবাড়ি এলাকার কানিল ঘুণ্টি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, দুপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুণ্টি এলাকায় পৌঁছায়। এমন সময় জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক লেভেল ক্রসিংয়ের গেট বেরিয়ার ভেঙে লাইনের ওপর উঠে গিয়ে বন্ধ হয়ে পড়ে।

এতে ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে প্রায় দুইশ মিটার দূরে একটি দোকানের ওপর গিয়ে ট্রাকটি আছড়ে পড়ে। এতে ট্রেনচালক, গেট কিপার ও দোকানদার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে পড়ে।

জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম কালবেলাকে জানান, এক ঘণ্টা পর ইঞ্জিন মেরামত করে ট্রেনের সহকারী চালক নান্দিনা স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X