পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার ৮০ বিঘা জমির ধান নষ্ট করে দিল দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় মাদ্রাসার জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
নওগাঁর পোরশায় মাদ্রাসার জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

নওগাঁর পোরশা উপজেলার আল জামিআতুল আরাবিয়াহ দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০ বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সকালের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রেটারি নজরুল ইসলাম শাহ।

পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ৮০ বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসাবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো। প্রতি বছরের ন্যায় এ বছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষিরা। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে।

মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ জানান, ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X