সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত নৌকায় বজ্রপাত, মাঝির মৃত্যু

মৃত মাঝি জিলাল মিয়া। ছবি : সংগৃহীত
মৃত মাঝি জিলাল মিয়া। ছবি : সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৩৮) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজারের কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান।

নিহত জিলাল মিয়া উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পশ্চিম) গ্রামের মাছিম মিয়ার ছেলে। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল মিয়া ইঞ্জিন নৌকা চালাতেন। সকাল সাড় ৮টার দিকে উজান গঙ্গাপুর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে আসছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান জিলাল মিয়া। যদিও নৌকায় থাকা অন্য যাত্রীরা অক্ষত ছিলেন। পরে মাঝিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘প্রতিদিনের মতো জিলাল মিয়া নদীতে নৌকা চালাতে বের হন। সোমবার সকালে বের হলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১০

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১২

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১৩

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১৪

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১৫

আরও কমলো তেলের দাম

১৬

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৭

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৮

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৯

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

২০
X