শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা যোগ দিলেন ছাত্রদলে

মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন নেতা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন নেতা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন নেতা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে নাম লেখান তারা।

ছাত্রদলে যোগ দেওয়া নেতারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইফতি আহমেদ ফাহিম। এর আগে গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী নেতারা পদত্যাগের ঘোষণা দেন।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এক প্রতিক্রিয়ায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনজন ছাত্রদলে যোগদান করেছেন। তারা শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছে। তাদের হাত ধরেই বিকশিত হবে শ্রীনগর কলেজ ছাত্রদল।’

এদিকে জানতে চাইলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সদস্য ইফতি আহমেদ ফাহিম।

তিনি বলেন, ‘যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো গঠনতন্ত্র নেই। তাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই। তাই ফেসবুকে ঘোষণা দিয়ে আমরা তিনজন স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেছি। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ‘জেলার সব কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। সেই কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X