লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার লাকসাম পৌরসভার গুন্তি গ্রামে ডোবা থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে ডোবার পানিতে চুল ভাসতে দেখে সন্দেহ করেন ডুবে যাওয়া শিশুর বাবা-মা। পরে তারা পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে নামে ওই দুই শিশু। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা সারা বিকেল ও রাতে খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাননি।

মৃত দুই শিশুরা হলো- লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে জিহাদ (৭) এবং একই গ্রামের হাজি বাড়ির মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।

থানা সূত্রে জানা গেছে, লাকসাম থানার এসআই হারুন অর রশিদ ও এসআই শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন জানালে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এদিকে, একদিন আগে নিখোঁজ হওয়ার পর ডোবা থেকে মরদেহ উদ্ধার হলেও তাদের শরীর ফোলা না থাকায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এ ঘটনার খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা দুই শিশুর অকাল মৃত্যুতে শোকাহত।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, শিশু দুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়। তবে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১১

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১২

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১৩

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৪

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৫

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৬

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৮

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৯

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

২০
X