ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার জুবায়ের আহামাদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার জুবায়ের আহামাদ। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু বলাৎকারের অভিযোগে মো. জুবায়ের আহামাদ (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৫ মে) দুপুরের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রোববার (০৪ মে) দিবাগত রাতে খরারচরের তালিমুল কোরাআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা।

গ্রেপ্তার জুবায়ের আহামাদ (২৩) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বালুয়াদিঘিরপাড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক। অন্যদিকে ভুক্তভোগী শিশু রোয়াইল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু তালিমুল কোরআন মাদ্রাসায় আবাসিকভাবে থেকে তৃতীয় শ্রেণিতে পড়ে। রোববার রাতে আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম ভাঙিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যায় ওই শিক্ষক। এরপর তাকে কক্ষের মেঝেতে শুইয়ে তার পাজামা খুলে জোরপূর্বক বলাৎকার করে। সোমবার খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বাড়ি এসে নিজের মাকে পুরো ঘটনা খুলে বলে ওই শিশুটি।

পরে ছেলেকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর মা। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বলাৎকারে জড়িত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X