ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিছানায় পড়ে ছিল মা ও দুই ছেলের মরদেহ

নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- নাগরিস (৩৭), তার ছেলে শামীম (১৭) ও সুলায়মান (৮)। বড় ছেলে মিঠু ডেকারেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে ঘরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। একপর্যায়ে তাদের ডাকাডাকি করলেও সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নারগিস আক্তারের মা ও বোনের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার বলেন, আজ দুপুরে মায়ের কাছে বারবার মোবাইল ফোনে কল করে তাকে না পেয়ে আমার স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে আমি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি মাসহ দুই ভাইয়ের মরদেহ পড়ে আছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহালে মরদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে কাজ করছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১০

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১১

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১২

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৩

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৪

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৫

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৭

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৮

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৯

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

২০
X