ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৩:৪৯ এএম
অনলাইন সংস্করণ

৪০ মণের ‘সান্ডা’ কিনলে ‘পান্ডা’ ফ্রি

কালো ফ্রিজিয়ান জাতের বিশালদেহী গরু নিয়ে হৈচৈ পড়েছে ঢাকার ধামরাইয়ে। ছবি : কালবেলা
কালো ফ্রিজিয়ান জাতের বিশালদেহী গরু নিয়ে হৈচৈ পড়েছে ঢাকার ধামরাইয়ে। ছবি : কালবেলা

ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, ততই গরম হচ্ছে কোরবানির বাজার। এ সময় দেশি-বিদেশি বিশালদেহী গরু নিয়ে অনেকেই আগ্রহ দেখান। এমনই এক বিশালদেহী গরু নিয়ে হৈচৈ পড়েছে ঢাকার ধামরাইয়ে। যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই গরুটির নাম রাখা হয়েছে সান্ডা। এই সান্ডা ৪০ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের এক গরু। ষাঁড় গরুটি কিনলে ক্রেতা পাবেন খাসি ফ্রি। সান্ডার সঙ্গে মিল রেখে খাসিটির নাম রাখা হয়েছে পান্ডা। ধামরাই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা নাঈম হোসেনের খামারে বিশালদেহী ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় গরুটি বেড়ে উঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সান্ডা যেন শুধু গরু নয়, যেন সেলিব্রেটি। কেউ ছবি তুলছেন, কেউ লাইভ করছেন, কেউ আবার ভিডিও করে নিচ্ছেন। সান্ডাকে দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

সরেজমিনে কথা হয় নাঈম হোসেনের সঙ্গে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি পারিবারিক খামারটি দেখাশোনা করেন। তাদের একটি গাভী থেকে গত তিনবছর আগে একটি ফ্রিজিয়ান জাতের বাছুর হয়। গত তিন বছর ধরে গরুটি লালনপালন করছেন। প্রচণ্ড গরমের কারণে তাকে প্রতিদিন ৩-৪ বার শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করানো হয়। মশার কামড় থেকে বাঁচাতে গোয়ালঘরে মশানাশক স্প্রে করা এবং অতিরিক্ত গরম থেকে রক্ষার জন্য মাথার উপর সারাক্ষণ ফ্যান চালানো হয়। প্রতিদিন তার খাবারের পেছনে খরচ হচ্ছে প্রায় ৬০০-৭০০ টাকা। খাবারের তালিকায় রয়েছে খৈল, গমের ভুসি, ভুট্টা, ছোলা, মিষ্টি কুমড়া ও তাজা ঘাস।

খামার মালিক জানান, তিন বছর ধরে গরুটি লালনপালন করছেন। ভালো ক্রেতা পেলেই ছাড়বেন। তবে সান্ডার জায়গা তার হৃদয়ে। তাই দাম নয়, খরিদ্দারের মনটাই বড় বিষয়। সঙ্গে দিবেন একটি খাসি।

এদিকে, এই কালো ফ্রিজিয়ান জাতের ষাঁড় ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একটা গরু এত বড় হয় কীভাবে, ভিডিও দেখলে চোখ কপালে উঠে যায় রীতিমতো। সামনে গিয়ে দেখলে যেন শ্বাস বন্ধ হয়ে আসে। ৬.৫ ফুট উচ্চতা ও ১০ ফুট দৈর্ঘ্যের গরুটির ওজন প্রায় ৪০ মণ। দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা। সঙ্গে ফ্রি দেয়া হচ্ছে একটি খাসি।

সান্ডা নামের বিশাল গরুটিকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ, কেউ কেউ সেলফি তুলতে গিয়ে একেবারে কাছে চলে যাচ্ছেন। এমনকি গরুটির সামনে দাঁড়িয়ে টিকটক করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১০

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১১

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১২

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৪

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৫

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৬

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৭

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৮

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

২০
X