কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকার ধামরাইয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ছবি : কালবেলা
ঢাকার ধামরাইয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের আইঙ্গন এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫শ চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

নাজমুল হাসান অভি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের ১০টি ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম গাছের চারা বেশি রোপণ করা হচ্ছে। কেননা নিম গাছ বিরূপ আবহাওয়ার প্রতিরোধে সহায়ক। পর্যায়ক্রমে ধামরাই পৌর এলাকায় ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। এ ছাড়া ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নেও চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X